২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৪
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী সমাজসেবী রাজনীতিবিদ মোঃ বদরুল ইসলামকে টেলিফোন মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানিয়েছেন সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদ।
তিনি এক বিবৃতিতে বলেন, দক্ষিণ সুরমা উপজেলার পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বদরুল ইসলাম একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবীদ ও সমাজসেবী। দক্ষিণ সুরমার মানুষের সুখে দুঃখে তিনি সব সময় পাশে ছিলেন। ভয়াবহ বন্যা, মহামারী করোনা সহ যে কোন দুর্যোগের সময় তিনি সহযোগিতা নিয়ে নির্বাচনী এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন।
দক্ষিণ সুরমা উপজেলার পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বদরুল ইসলাম বিজয়ী হলে উপজেলার জনগণ উন্নয়ন সুবিধা গ্রহণ করার পাশাপাশি ব্যাপক উপকৃত হবেন। সর্বদিক বিবেচনা করে জনগণ আগামী ৮ মে-২০২৪ এর নির্বাচনে মোঃ বদরুল ইসলামকে টেলিফোন মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আশা প্রকাশ করেন প্রবাসী সাব্বির আহমদ।
এদিকে যুক্তরাজ্যে বদরুল ইসলামের সমর্থনে মতবিনিময়, সভা ও বৈঠক সহ জনসংযোগ অব্যাহত রয়েছে।
সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমদ বলেন, প্রবাসীরা সব সময় দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সহযোগিতার মাধ্যমে ভুমিকা রাখছেন, প্রবাসীদের সাথে কাধে কাধ মিলিয়ে উন্নয়ন ও দক্ষ কার্যক্রমের মাধ্যমে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বদরুল ইসলাম দক্ষিণ সুরমা উপজেলাকে স্মার্ট ও মডেল উপজেলা হিসেবে রুপান্তর করবেন ইনশাআল্লাহ।
যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমদ দক্ষিণ সুরমার সর্বস্তরের জনসাধারণকে সালাম জানিয়ে মোঃ বদরুল ইসলামকে টেলিফোন মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D