২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৪
মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমানসহ (ভিপি মিজান) ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।
এদিকে, মৌলভীবাজার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দ্রুত মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।
মৌলভীবাজার জেলা বিএনপি সূত্র জানায়, নাশকতায় মামলায় নেতাকর্মীরা বৃহস্পতিবার দুপুরের দিকে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারুক আহমদের আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন।
আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তারা হলেন- মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি মিজান), সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, সহ-যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম পিরুন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, এম এ নিশাত, ওয়াহিদুর রহমান জুনেদ, রুহেল আহমেদ ও মামুনুর রশিদ, জাহেদ আহমেদ।
মৌলভীবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম জানান, এক বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান বলেন, ‘নেতাকর্মীদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলা দেওয়া হয়। সেই মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোয় আমি উদ্বিগ্ন।সব নেতাকর্মীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D