তাহিরপুরে নদী থেকে বালু চাপা দেয়া শিশুর লাশ উদ্ধার

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৪

তাহিরপুরে নদী থেকে বালু চাপা দেয়া শিশুর লাশ উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীর বালুর চর থেকে বালু চাপা দেয়া অবস্থায় সাকিবুল ইসলাম (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদেরগাও গ্রামের হারুন মিয়ার ছেলে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১ টায় তার লাশ উদ্ধার করে তাহিরপুর থানা পুলিশ।

স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার শিশুর টির মা স্কুলে না যাওয়ার কারনে বকা দিলে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরেনি। আজ বৃহস্পতিবার সকালে যাদুকাটা নদীর পাড়ে শিশুটির একটি হাত দেখতে পায় এলাকার লোকজন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে সবার উপস্থিতিতে লাশ উদ্ধার করা হয়।

তবে কে বা কারা আর কি কারনে তাকে মাটি চাপা দেয়া হয়েছে তার কারন জানা যায়নি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজিম উদ্দীন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে গুরুত্ব সহকারে তদন্ত চলছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট