২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৪
সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক সঙ্গে সড়কে প্রাণ গেলো তিন বন্ধুর। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।
শুক্রবার (১২ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের শাহবাগ মুহিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের আফতার আলীর ছেলে আদিল হোসাইন (২০), একই গ্রামের জমির আলীর ছেলে জাকারিয়া আহমদ (২১) ও একই গ্রামের সুবহান আলীর ছেলে মিলন আহমেদ (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, ঈদের পরদিন (শুক্রবার) রাতে আদিল, জাকারিয়া ও মিলন একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। সিলেট-জকিগঞ্জ সড়কের শাহবাগে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেলের সাথে তাদের সংঘর্ষ হয়। দ্রুত গতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আদিল, জাকারিয়া ও মিলন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আদিল হোসাইন ও জাকারিয়া আহমদকে মৃত ঘোষণা করেন এবং মিলনকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মিলনও মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ। তিনি জানান মরদেহগুলো ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শনিবার ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ওসি বলেন, অপর মোটর সাইকেলের দুই আরোহিও আহত হয়েছেন। তাদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ দুজনের নাম জানাতে পারেননি তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D