২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৪
ঈদের জামাতের জন্য নগরীর পাঠানটুলা নবাবী ঈদগাহ ময়দানে সব রকমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারই প্রথম এই ঈদগাহে শুরু হচ্ছে ঈদের জামাত।
ঈদগাহটি পরিষ্কার-পরিচ্ছন্ন করতে কয়েক দিন ধরেই চলছে ব্যস্ততা। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় এখানে জামাত অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মাওলানা আহমদ আলী সাহেব শায়খুল হাদীস জামেয়া ইসলামিয়া কাজির বাজার সিলেট।
এ ঈদগাহের ব্যবস্থাপনা কমিটি ও মোহনা সমাজ কল্যাণ সংস্থা পাঠানটুলা, সিলেট এর প্রধান উপদেষ্টা আব্দুর রাজ্জাক খান রাজা এবং পাঠানটুলা নবাবী ঈদগাহের মোতাওয়াল্লী আব্দুল হাদী নোমান বলেন, নগরীর পাঠানটুলা নবাবী শাহী ঈদগাহ একটি ঐতিহ্যবাহী মাঠ। এখানে ঈদের নামাজ আদায় করতে বৃহত্তর পাঠানটুলা এলাকার বিভিন্ন পাড়া-মহল্লার মুসল্লিরা আসবেন। আশা করছি, এখানেই হবে সিলেটের ২য় ঈদের জামাত। তিনি আরোও বলেন ঈদগাহজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তুতি রয়েছে। এখানে বেশ কয়েক হাজার মুসল্লি এক সঙ্গে নামাজ আদায় করবেন বলে আশা করছেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D