২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৪
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত অতিক্রম করে ভারতের কালা পাহাড়ে কয়লা গুহায় পাথর চাপা পড়ে বাবুল মিয়া (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত যুবক বাবুল মিয়া উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চাঁনপুর গ্রামে মৃত কালা মিয়ার ছেলে।
সোমবার (৮ এপ্রিল) ভোর রাতে ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় জানান,সীমান্তের চিহ্নিত চোরাচালানীরদের প্ররোচনায় চানঁপুর গ্রামের বাবুল মিয়াসহ ১০/১২ জনের একটি চোরাই কয়লা শ্রমিকের গ্রুপ ভোররাতে চাঁনপুর সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতের কালা পাহাড় এলাকায় যায় কয়লা আনতে। এ সময় চোরাই কয়লার গুহার ভিতর থেকে কয়লা বস্তা নিয়ে বেড়িয়ে আসায় সময় হঠাৎ একটি বড় পাথরের খন্ড ধঁসে পাড়ে বাবুলের উপর। পাথর চাপায়া ঘটনাস্থলেই কয়লা শ্রমিক বাবুল মারা যায়। পরে অন্য শ্রমিকরা নিহত বাবুলের বাড়িতে খবর দিলে স্থানীয়রা কয়লার গুহার ভিতর থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুহার পাথর চাপায়া নিহত যুবকের মৃত্যু খবর পেয়ে সকালেই পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের সুনামগঞ্জ মর্গে প্রেরণ করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D