২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৪
সিলেটে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। জামাতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি আবু হুরায়রা নোমান।
নামাজের পূর্বে বয়ান পেশ করবেন একই মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান।
সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে সকাল ৮টায় আঞ্জুমানে খেদমতে কোরআনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে ঈদ জামাত। জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেম অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম আল মাদানী। আলীয়া মাঠে নারীদের জন্য ঈদের নামাজ পড়ার ব্যবস্থা রাখা হয়েছে।
প্রতিবছরের ন্যায় এবারও নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের নামাজের ৩টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় জামাতগুলো অনুষ্ঠিত হবে। জামাতগুলোতে ইমামতি করবেন যথাক্রমে মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী, হাফিজ মিফতাহ উদ্দিন ও হাফিজ মাওলানা হোসাইন আহমদ।
এছাড়া হযরত শাহজালাল (র) এর মাজার প্রাঙ্গণে সকাল সাড়ে আটটায় একমাত্র জামাত অনুষ্ঠিত হবে। হযরত শাহ্ পরাণ (রহ.) এর মাজার প্রাঙ্গণে সকাল আটটা ও সাড়ে আটটায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D