খালেদা জিয়ার দুই মামলার পরবর্তী শুনানি ১৬ ফেব্রুয়ারি

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৭

খালেদা জিয়ার দুই মামলার পরবর্তী শুনানি ১৬ ফেব্রুয়ারি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থন পিছিয়ে আগামী ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত।

বৃহস্পতিবার পুরান ঢাকার বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালত এ আদেশ দেন।

বৃহস্পতিবার খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। আইনজীবীরা তার পক্ষে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে সময়ের আবেদন করেন। আদালত খালেদা জিয়ার আবেদন মঞ্জুর করে ১৬ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট