২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৪
সিলেটের ওসমানীনগরে পুলিশের অভিযানে ৮টি চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। এসময় মোটরসাইকেল চুরি ও ক্রয় বিক্রয়ে জড়িত থাকায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৬ এপ্রিল) দুপুরে ওসমানীনগর থানায় প্রেস ব্রিফিং করে এসব কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল আসাদুজ্জামান পিপিএম।
পুুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বেগমপুর এলাকায় চোরাই মোটর সাইকেল ক্রয় বিক্রয় করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় তিনজকে আটক করা হলেও বাকি তিনজন পালিয়ে যায়। এসময় আটককৃতদের কাছ থেকে তিনটি চোরাই মোটর সাইকেল জব্দ করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে উপজেলার তেরহাতি ও ময়না বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আরো ৫টিসহ মোট ৮টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
আটককৃতরা হলো- উপজেলার কাশিকাপন গ্রামের মৃত রফিজ মিয়ার পুত্র সাকেল আহমদ, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার শ্যামারগাঁও গ্রামের সুলেমান আলীর পুত্র নাসির আহমদ, একই গ্রামের মৃত আাব্দুল খালিকের পুত্র আবু সফিয়ান।
উদ্ধার হওয়া ৮ টি মোটর সাইকেলের মধ্যে ৭টি রেজিস্টেশন বিহীন। বিআরটিএ যোগাযোগ করে এসব মোটরসাইকেলের প্রকৃত মালিক থাকলে আইনি পক্রিয়ায় তা হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্য রাশেদুল হক বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামালা রুজুর পর গ্রেফতার দেখিয়ে শনিবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D