জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার খাদে, নিহত ১

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৪

জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার খাদে, নিহত ১

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার দামড়ী ব্রীজে ডিআই ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার খাদে পড়ে ঘটনাস্থলেই প্রাইভেট কার আরোহী নিহত হন। এ ঘটনায় আরও ২জন আহত হয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা য়ায়, শনিবার (৬ এপ্রিল) ভোররাত ৪টায় সিলেট হতে গ্যাস রিফিল করে দরবস্ত অভিমুখে যাত্রা করেন প্রাইভেট কার আরোহীরা ৷ পথি মধ্যে সিলেট-তামাবিল মহাসড়কের দামড়ী ব্রীজে পৌছা মাত্র সিলেট গামী পণ্য বোঝাই ডিআই ট্রাক প্রাইভেটকারকে ধাক্কা দিলে প্রাইভেট কারটি ব্রীজের নিচে পড়ে যায়। এতে দূর্ঘটনাস্থলেই প্রাইভেটকার আরোহী জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ডেমা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোছাব্বির আহমদ (৪৫) নিহত হন। এ ঘটনায় আহতরা হলেন সাব্বির আহমদ (৩২), অপর আহতের নাম জানা যায়নি।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান এই ঘটনায় ১জন নিহত এবং অপর দুইজন আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে।