শান্তিগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নারী নিহত

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৪

শান্তিগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নারী নিহত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের দিরাই-মদনপুর আঞ্চলিক মহাসড়কের গাগলী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত নারী দিরাই উপজেলার বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানোর ব্যবস্থা করছি।