২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৪
সিলেট নগরীর শিবগঞ্জে গভীর রাতে খেলতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ৩ জন আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। তবে সোমবার রাতেই একজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
গত বুধবার (২৭ মার্চ) রাত ১১টায় শিবগঞ্জ ছকার ইনডোরের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- শিবগঞ্জের আহাদ আলীর পুত্র মো. রাহিম আহমদ (১৮), জালালাবাদ থানাধীন হাটখোলার চাঁন মিয়ার ছেলে শমসের (৩২), লালাবাজারের আকিদ মিয়ার ছেলে ফাহিম আহমদ (১৯)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে শিবগঞ্জের ইনডোরে খেলতে যান এই ৩ জন। হঠাৎ করে একদল দুর্বৃত্ত তাদের ধাওয়া দিলে তারা গেইটের সামন দিয়ে দৌঁড়ে পালানোর সময় ওই তিনজনকে অতর্কিতভাবে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
আহতদের অবস্থা এখনো শঙ্কামুক্ত নয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান।
এদের মধ্যে রাহীম আহমদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সোমবার রাতে ঢাকাস্থ ন্যাশনাল স্পেশালিষ্ট হসপিটালে প্রেরণ করা হয়েছে।
রাহীম আহমদের মামা শফিউল হক সিতু বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ঘটনায় এসএমপির শাহপরাণ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এস আই মিজানুর রহমান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D