২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৭
সংবিধান ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্য ৫ জানুয়ারির নির্বাচন ছাড়া কমিশনের সামনে আর কোনো পথ খোলা ছিল না বলে মন্তব্য করেছেন বিদায়ী সিইসি কাজী রকিবউদ্দিন আহমদ। তিনি বলেন, ৫ জানুয়ারি নির্বাচন করতে বাধ্য হয়েছি।
বুধবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রকিবউদ্দীন আহমদ বলেন, ৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হতো।
সাফল্য-ব্যর্থতা নিয়ে সাংবাদিকদিদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, কাজ করতে গিয়ে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। তার পরও নির্বাচন অনুষ্ঠানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবেই নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। এদিক দিয়ে আমরা ব্যর্থ নই। আমরা যে সফল তার প্রমাণ হলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা।
নির্বাচনে সহিংসতা এড়ানোর উপায় কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রকিবউদ্দীন বলেন, ভোটারদের ওপর আস্থা রাখাই হলো সহিংসতা এড়ানোর সবচেয়ে বড় উপায়।
সংবাদ সম্মেলনে সাবেক সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ ছাড়াও উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ ও জাবেদ আলী। তারা ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেছিলেন। ৮ ফেব্রুয়ারি তাদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হয়।
এক্ষেত্রে ব্যতিক্রম কেবল নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ। তিনি ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নেন। ফলে তিনি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত স্বপদে থাকছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D