মশা নিধনের দাবিতে মশারী নিয়ে প্রতিকী শোভাযাত্রা ৩ এপ্রিল

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৪

মশা নিধনের দাবিতে মশারী নিয়ে প্রতিকী শোভাযাত্রা ৩ এপ্রিল

সিলেট কল্যাণ সংস্থা, সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ২৯ মার্চ শুক্রবার বেলা আড়াইটায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ১২তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে সিলেট মহানগরীর মশা নিধনের দাবিতে আগামী ২ এপ্রিল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বরাবরে স্মারকলিপি ও ৩ এপ্রিল বুধবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ হতে সিলেট সিটি কর্পোরেশন অভিমুখে বেলা সাড়ে ১২টায় মশারী নিয়ে প্রতিকী শোভাযাত্রায় সময় নির্ধারণ করা হয়।

সভায় বক্তারা বলেন, মশার যন্ত্রনায় নগরবাসী অতিষ্ঠ। তড়িৎ গতিতে মশার উপদ্রব নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কার্যকর পদক্ষের গ্রহণ করা খুবই জরুরী। বক্তারা শীঘ্রই মাঠ পর্যায়ে মশা নিধনে সুদূর প্রসারী বাস্তবভিত্তিক কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সহ সংশ্লিষ্ট দায়িত্বশীল সকলের প্রতি জোর দাবি জানান।

সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খানের পরিচালনায় সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন, সংস্থা গুলোর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সিবিযুকস’র বিভাগীয় কমিটির প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সিবিযুকস’র সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন সহ-সভাপতি তোফায়েল আহমদ, সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সাজু, সাংগঠনিক সম্পাদক মাহফুজ আল গালিব সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে ইকবাল হোসেন, খাইরুল ইসলাম রাজিব, মোঃ আশরাফুল ইসলাম মাহফুজ, জারিফ বিন জিয়া ও নাসিফ বিন জিয়া।