২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৪
মাহে রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে সক্রিয় থাকা ছিনতাই চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
সিলেট নগরীর বন্দরবাজার, চৌহাট্টা, মহাজনপট্টি, রেলস্টেশন ও শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার (২৭ মার্চ) র্যাব-৯ এর মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল হালিম (৬০), জীবন আহমেদ (২১), আল ইসলাম (৩২), উজ্জল মিয়া (৩৫), রুয়েল (২৫), সোহেল আহমেদ (৩৯), ছালিম চৌধুরী, শফিকুল ইসলাম (৩৫), জহুর বাদশা (৩২), মোঃ জিহাদ আহমেদ (১৬), বাবুল-(২৫)।
র্যাব জানায়, পবিত্র মাহে রমজান এবং আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে সিলেটে কিশোর গ্যাং, চাঁদাবাজ, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের তৎপরতা বেপরোয়াভাবে বৃদ্ধি পাচ্ছে। ছিনতাইকারীরা টাকা-পয়সা, ব্যাগ, মোবাইল, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান দ্রব্যাদি ছিনতাই করে জনজীবন অতিষ্ঠ করে তুলছে। তাই ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনতে র্যাব-৯, সিলেট গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের সাথে জড়িত সংঘবদ্ধ চক্রকে সনাক্ত করতে সক্ষম হয়।
র্যাব-৯ আরও জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। আসন্ন ঈদে সিলেটবাসী এবং দেশের বিভিন্ন প্রান্ত হতে সিলেটে আগত ও সিলেট হতে পরিবারের সঙ্গে ঈদ করতে যাওয়া ব্যক্তিরা যাতে নিরাপদে ঈদের কেনাকাটা করে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে এ লক্ষ্যে ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে র্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D