১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৭
হাইকোর্টে নিয়োগ পাওয়া ১০ অতিরিক্ত বিচারপতির মধ্যে ৮ জনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার আইন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। স্থায়ী নিয়োগপ্রাপ্ত আটজন হলেন- বিচারপতি এস এম মজিবর রহমান, বিচারপতি আমির হোসেন, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি এম ইকবাল কবির, বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী। বাদ পড়া দুই বিচারপতি হলেন- ফরিদ আহমদ শিবলী ও সদ্য প্রয়াত জে এন দেব চৌধুরী। ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি তারা অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D