২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৪
হবিগঞ্জের মাধবপুরে এক সৌদি প্রবাসী নারীর ছয় বছরের আয়ের সব টাকা আত্মসাৎ করে তার অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেছেন তার স্বামী। বিষয়টি অবগত হয়ে দেশে ফিরে আদালতে মামলা করায় ওই নারীকে মারধর করে গুরুতর আহত করেছে স্বামী ও তার পরিবারের লোকজন।
এব্যাপারে ওই প্রবাসী নারী বাদী হয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাঁচগাঁও গ্রামের মো: আবুল বাশার এর কন্যা হালিমা খাতুনের (৩০) সাথে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের রসুলপুর গ্রামের মো: সামসুদ্দিনের পুত্র মো: সবুজ মিয়ার (৩৩) বিয়ে হয় প্রায় ১৪ বছর আগে। বিবাহিত জীবনে তাদের মো: রানা মিয়া (১২) নামে একটি পুত্র সন্তান আছে। বিয়ের পরে সংসারের অভাব অনটন দূর করার আশায় হালিমা খাতুন সৌদি আরবে চলে যান। সেখানে ৬ বছর কাজ করে সব টাকাপয়সা স্বামীর নিকট পাঠায়। সেই টাকা দিয়ে স্বামী তার বাড়িতে পাঁচ কক্ষ বিশিষ্ট একটি পাকা বাড়ি নির্মাণ করে। পরবর্তীতে হালিমা খাতুন দেশে ফিরে জানতে পারেন স্বামী আরেকটি বিয়ে করেছে।
এব্যাপারে তিনি আদালতে মামলা করায় গত ১৯ মার্চ সবুজ মিয়া ও তার পরিবারের লোকজন মিলে তাকে এলোপাতাড়ী ভাবে মারধর করে গুরুতর আহত করে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম খান জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। এএসআই আতাউল গণিকে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D