১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৭
বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা শোয়েব আহমদ চৌধুরী আর নেই। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার বাসা নগরীর ৭৫ উদ্দীপন মিরাবাজারে।
মরহুমের নামাজে জানাজা আজ বুধবার বাদ যোহর দরগাহে হযরত শাহজালাল(র.) প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজা গোলাপগঞ্জ উপজেলার দিঘীরপার মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
মরহুমের ভায়রা ভাই, সিলেটের বিশিষ্ট চিকিৎসক ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তিনি হঠাৎ অসুস্থতা অনুভব করেন। এরপর তার ছেলে তাকে নর্থ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার ব্লাড প্রেসার কমে যায় এবং তিনি স্ট্রোকও করেন। এ অবস্থায় তাকে ভেন্টিলেটর দেয়া হয় এবং এক পর্যায়ে ক্যাথ ল্যাবেও নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি জানান, রাতে তার লাশ মিরাবাজারস্থ বাসায় নিয়ে আসা হয়।
সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী জানান, মুক্তিযোদ্ধা শোয়েব আহমদ চৌধুরী ছিলেন আওয়ামী লীগের একজন বিশিষ্ট নেতা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথেও তার সখ্যতা ছিল। সিলেট জেলা আওয়ামী লীগের সর্বশেষ কমিটিতে তিনি ছিলেন কার্যনির্বাহী সদস্য। তিনি জেলা আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন। তার মৃত্যুতে আওয়ামী লীগ পরিবার শোকাহত।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D