২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৪
সিলেটে পবিত্র রমজান মাসেও আবাসিক হোটেলগুলোতে থেমে নেই অসামাজিক কার্যক্রম। সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে আবাসিক হোটেলে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নগরীর দক্ষিণ সুরমার কদমতলীর যাত্রীসেবা আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- হারিস আহমদ (৩৩), মো. লিপন মিয়া (২৫), আল আমীন (৪২) ও মনোয়ারা(২৪)।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D