২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৪
সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অভিযানে ২৭৮ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৬ লাখ ১ হাজার ২৮০ টাকা। অভিযানে একটি কার্গো ট্রাক জব্দ করা হয়।
শনিবার (২৩ মার্চ) ভোরে সিলেট-তামাবিল বাইপাস সড়কের মুরাদপুর এলাকায় চিনির বস্তাগুলো উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার হয়েছেন দুজন।
গ্রেফতারকৃতরা হলেন- নওগাঁ জেলার মান্দা উপজেলার কেশবপুর গ্রামের নুর ইসলামের ছেলে সোহেল রানা (২৯) ও একই উপজেলার যশরাই গ্রামের নজরুল ইসলামের ছেলে মো: নাজমুল হোসেন (২৫)।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মহানগর গোয়েন্দা বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে নগরীর শাহপরাণ (রহ:) থানাধীন সিলেট-তামাবিল বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় চিনির বস্তাসহ দুজনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D