২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৪
সিলেট কল্যাণ সংস্থা, সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ২২ মার্চ শুক্রবার বিকালে সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ১১তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট মহানগরীর মশার উপদ্রব ও যন্ত্রণা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, দিন দিন যেন দুর্ভোগের নগরীতে পরিণত হচ্ছে সিলেট। কোনো মৌসুমেই নগরবাসী স্বাচ্ছন্দ্যে থাকতে পারছেন না। বর্ষাকালে ভুগতে হয় জলাবদ্ধতায়, শুষ্ক মৌসুমে ধুলার দুর্ভোগ, আর এখন শীত কমতে থাকার সঙ্গে সঙ্গে বেড়েছে মশার উৎপাত। ঘরে-বাইরে, বাসা কিংবা অফিস-সব জায়গায় মশা। মশার যন্ত্রণায় অতিষ্ট হয়ে উঠেছেন নগরবাসী।
বক্তারা আরো বলেন, পরিকল্পিতভাবে মশক নিধনে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় মহানগরবাসী রমজান মাসেও মশার উপদ্রবে অতিষ্ট হয়ে উঠেছেন। ইবাদতের কোথাও শান্তিতে থাকতে পারছে না নগরবাসী। বাসা-বাড়িসহ সবজায়গায় কয়েল ও স্প্রে মশার ওষুধেও মশক দমন করা যাচ্ছে না। বিশেষ করে সব পর্যায়ের শিক্ষার্থীরা পড়েছেন চরম বিপাকে। সন্ধ্যার দিকে ছেলেমেয়েরা পড়তে বসতে পারছে না মশার যন্ত্রণায়। সন্ধ্যা হলেই বাড়ছে মশার উপদ্রব। গত কয়েকদিন ধরে হঠাৎ করেই মশার উপদ্রব চরমভাবে বেড়েছে। ঘরে-বাইরে কোথাও শান্তি নেই।
সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ১০ দিনের মধ্যে মশক নিধনে মাঠ পর্যায়ে কার্যকর ব্যবস্থা গ্রহন করা না হলে ২ এপ্রিল মঙ্গলবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বরাবরে স্মারকলিপি প্রদান ও ৩ এপ্রিল বুধবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন হতে সিলেট সিটি কর্পোরেশন অভিমুখে মশারী নিয়ে প্রতিকী শোভাযাত্রা বের করা হবে।
সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সিবিযুকস’র সিলেট জেলা কমিটির সহ-সভাপতি তোফায়েল আহমদ, সিবিযুকস’র মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, প্রচার সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে মোঃ বাবলু মিয়া ও মোঃ পুকন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D