২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৪
সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জেরে মসজিদের ভিতরে লিয়াকত আলী (৫৫) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে দুর্বৃক্তরা। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) জুমার নামাজ শেষে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাংঙ্গিয়ারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাংঙ্গিয়ারগাঁও গ্রামের আহত বৃদ্ধ লিয়াকত আলীর সঙ্গে একই গ্রামের হেলাল মিয়া পূর্ব বিরোধ রয়েছে। এরই জেরে শুক্রবার সাংঙ্গিয়ারগাঁও জামে মসজিদে জুম্মার নামাজ শেষে মসজিদের ভিতরেই অভিযুক্ত হেলালসহ ২/৩ জন ওই বৃদ্ধকে ঘেরাও করে। এক পর্যায়ে ওই বৃদ্ধকে ছুরিকাঘাত করে অভিযুক্তরা পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে জড়িতরা পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D