২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৪
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ৭ জুয়াড়িকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে নগরীর দক্ষিণ সুরমা থানাধীন শাহ সিকন্দর এলাকার মকবুলের কলোনীর পরিত্যাক্ত কক্ষে জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের শাহ সিকন্দর গ্রামের মৃত আমিনুল হকের ছেলে মো.জলিল(৩৪), মৃত ফয়েজ উদ্দিনের ছেলে তোফাজ্জল আলী(৩৮), একই এলাকার মৃত মাহমুদ আলীর ছেলে সামসু মিয়া(৫৮), মৃত গউছ আলীর ছেলে শফিক আলী(৩৫), হিলু রাজিবাড়ির মৃত সৈয়দ আলীর ছেলে মাসুক আলী(৫৫), করসনা গ্রামের আলী আহমদের ছেলে নুরুল ইসলাম (৩০) ও ওসমানীনগরের গোয়ালাবাজারের বাসিন্দা মৃত হরেশ সূত্রধরের ছেলে হরেন্দ্র সূত্রধর (৫৭)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে দক্ষিন সুরমা থানার নন এফআইআর নং-৪৪, তাং-২২/০৩/২০২৪খ্রিঃ। আসামিদেরকে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D