২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৪
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ২৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি লেচু মিয়া (৩২) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার আক্তার হোসেন।
তিনি জানান, শায়েস্তাগঞ্জের পুরান বাজার এলাকার একটি হোটেলের সামন থেকে লেচু মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত লেচু মিয়া বাহুবল উপজেলার বানিয়াগাও গ্রামের ইয়াদুল হোসেনের পুত্র।
পুলিশ সুপার বলেন, মাদক ব্যবসায়ী লেচু মিয়াকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, সাইফুল ইসলাম সুমন নামে অপর আরেক মাদক কারবারির কাছ থেকে মাদকগুলো ক্রয় করেছে।
গ্রেপ্তারকৃত লেচু মিয়ার বিরুদ্ধে ৮টি মাদক মামলা রয়েছে। সে জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতো। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D