সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৪

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার

সিলেট নগরীর চৌহাট্রা এলাকার সরকারী আলিয়া মাদ্রাসা মাঠ থেকে রাশেদ আহমদ (৩৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে আলীয়া মাদ্রাসা মাঠের পশ্চিম প্রান্ত থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কিছুদিন থেকে ওই যুবক মাঠের পাশেই থাকতেন। মঙ্গলবার সকালে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে কোতোয়ালি থানায় খবর দেন। পরবর্তীতে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য তার লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তার পরিপূর্ণ ঠিকানা এখনো পাওয়া যায়নি। পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছে।