২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৪
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাইপথে কয়লা আনতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে তাহিরপুর উপজেলার টেকেরঘাট সীমান্ত এলাকার এই ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা গ্রামের শাহাবুদ্দিনের ছেলে খায়রুল ইসলাম (২৪), একই গ্রামের রমজান আলীর ছেলে মুখলেস মিয়া (২৫)।
স্থানীয়রা জানান, সোমবার রাতে ১০/১২ জন শ্রমিক টেকেরঘাট সীমান্ত দিয়ে চোরাইপথে ভারত থেকে কয়লা আনতে যান। রাত সাড়ে ৯টার দিকে শ্রমিকরা কয়লার গর্তে প্রবেশ করলে হঠাৎ পাথর চাপায় গর্তের মুখ বন্ধ হয়ে যায়। পরে সঙ্গে থাকা অপর শ্রমিকরা গর্তের ভেতর থেকে তিনজনকে বের আনলে দুইজন ঘটনাস্থলেই মারা যান। অপর আহত এক শ্রমিককে বাংলাদেশে নিয়ে এসে চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে বিজিবির টেকেরঘাট ক্যাম্প কমান্ডার সাইদুর রহমান বলেন, ‘শ্রমিকরা কোন দিকে ভারতে প্রবেশ করেছিল জানি না। আমরা দিন-রাত সীমান্তে টহল দিচ্ছি। শুনেছি কয়লা আনতে গিয়ে দুইজন মারা গেছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, ভারত থেকে অবৈধভাবে কয়লা আনতে গিয়ে পাথরচাপায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D