২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৪
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সোনাই নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ বুলবুল আহমেদ হৃদয়ের (২০) লাশ ৪দিন পর সোমবার (১৮ মার্চ) সকালে নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
হাফেজ বুলবুল আহমেদ হৃদয় উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
গত ১৪ মার্চ বৃহস্পতিবার দুপুরে বুলবুল আহমেদ হৃদয় সোনাই নদীতে মাছ ধরতে যান। সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন উৎকণ্ঠিত হয়ে এলাকায় বুলবুলের নিখোঁজ হওয়ার বিষয়ে মাইকিং করে। লোকজন এসময় নদীর পাড়ে বুলবুলের ব্যবহৃত জুতা ও মাছ ধরার সরঞ্জাম দেখতে পায়। কিন্তু বুলবুলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওইদিন রাতেই এ ব্যাপারে মাধবপুর থানায় জিডি করা হয়।
নিখোঁজ হওয়ার ৪ দিন পর সোমবার সকালে স্থানীয় লোকজন বুলবুলের ভাসমান লাশ নদীতে দেখতে পায়। খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা লাশ উদ্ধার করেছেন।
বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। প্রাথমিকভাবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D