জৈন্তাপুরে লেগুনা-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৭

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৪

জৈন্তাপুরে লেগুনা-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৭

সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্তে লেগুনা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭জন আহত হয়েছেন।

সোমবার (১৮ মার্চ) দুপুর পৌণে ১২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার দরবস্তে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দরবস্ত হতে হরিপুর অভিমুখে গরু বোঝাই পিকআপ (সিলেট মেট্রো-ন-১১-২২৬৪) এর সাথে চিকনাগুল হতে ছেড়ে আসা মোকামপুঞ্জিগামী লেগুনার (সিলেট-ছ-১১-১২৫২) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ২জন নিহত এবং হাসপাতালে ওেয়ার আরও ১শিশু মারা যায়। এ ঘটনায় এক শিশু সহ ৭ জন গুরুতর আহত হন।

নিহতরা হলেন- উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের সন্তোষ পাত্রের মেয়ে মঙ্গলী পাত্র (৫০), পুশ পাত্রের স্ত্রী সুচিতা পত্র (৩৫) ও তার ৫ মাসের শিশু নিহত হন।

আহতরা হলেন- সন্তোষ পাত্রের ছেলে পুশ পাত্র (৪০), পুশ পাত্রের ছেলে জিদান পাত্র (১৮), পুশ পাত্রের ৫ বছর বয়সী শিশু মেয়ে। তবে লেগুনা চালক সহ অন্যান্য আহতদের নাম যানা যায়নি। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জানা যায়, পুশ পাত্রের পুরো পরিবারের সদস্যরা পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে চিকনাগুল হতে উপজেলার মোকামপুঞ্জি যাচ্ছিলেন। পথিমধ্যে সিলেট- তামাবিল মহাসড়কের দরবস্তের সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সম্মুখে পৌছালে তারা দূর্ঘটনার শিকার হন।

দূর্ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম সহ পুলিশ ফোর্স, তামাবিল হাইওয়ে পুলিশের একটি টিম, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, ইউনিয়ন চেয়ারম্যান বাহারুল আলম বাহার, যুবলীগ নেতা কুতুব আলী সহ স্থানীয়রা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

দূর্ঘটনার পর হতে লো ২টা পর্যন্ত সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা। পরে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের আশ্বাসে স্থানীয় জনতা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।