৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৭
৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৫ হাজার ৯৯০ জন উত্তীর্ণ হয়েছেন। মঙ্গলবার বিকালে সরকারি কর্মকমিশনের (পিএসসি) এক বৈঠকের পর ফলাফল প্রকাশের সিদ্ধান্ত হয়।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা হাফিজুর রহমান এই তথ্য জানিয়েছেন।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ সূত্র জানায়, কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) লিখিত পরীক্ষার ফল পাওয়া যাবে। মৌখিক পরীক্ষা শুরু হবে ১২ মার্চ থেকে, বিস্তারিত সূচি পরে জানানো হবে।
গত বছরের সেপ্টেম্বরে তাদের লিখিত পরীক্ষা হয়। এতে অংশ নেন ১২ হাজার ৪৬৮ জন।
টেলিটক মোবাইল থেকে PSC লিখে স্পেস দিয়ে ৩৬ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে লিখিত পরীক্ষার ফল জানা যাবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D