২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৪
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষারে পবিত্র মাহে রমজান উপলক্ষে মরহুম হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে হতদরিদ্র ও অসহায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক শেখ মো. জহির উদ্দিন এর অর্থায়নে এসব উপহার সামগ্রী প্রদান করা হয়।
শুক্রবার (১৫ মার্চ) দুপুরে ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদ হলরুমে মরহুম হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে ১নং ওয়ার্ড ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুলের সভাপতিত্বে ও তরুন সমাজসেবক হাবিবুল ইসলাম ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল।
সম্মানিত অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন ২নং পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু, শহীদ নগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বশর জিল্লুল, উপজেলা যুবলীগ সদস্য আবুল কালাম, সমাজসেবক মাও: মুফতি শামছুল ইসলাম লিয়াকত, প্রবাসী জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী বিল্লাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে হতদরিদ্র ও অসহায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D