২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৪
সুনামগঞ্জের দোয়ারাবাজারে কড়স গাছের মগডাল থেকে শরীফ আহমেদ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মার্চ) সকালে উপজেলার পান্ডারগাও ইউনিয়নের রাধানগর গ্রামের কড়স গাছের ডালে ওই যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ যুবকটির লাশ উদ্ধার করে।
নিহত শরীফ আহমেদ দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের রাধানগর গ্রামের আবুল কালামের ছেলে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তার কারণ জানতে পারেনি আত্মহণনকারী শরীফ আহমদের পরিবার।
পুলিশ জানিয়েছে লাশের ময়নাতদন্তের পর জানা যাবে আত্মহত্যার কারণ।
এবিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ( ওসি) বদরুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি শরীফ নামের ওই যুবক গলায় ফাঁস লাগানো অবস্থায় গাছের ডালে ঝুলছে। গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল শেষে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে নিহতের কারণ জানা যাবে বলে জানালেন পুলিশের এ কর্মকর্তা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D