২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৪
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবসেবা একটি মহান ইবাদত। এই ইবাদতের মাধ্যমে মানসিক প্রশান্তি খোঁজে পাওয়া যায়। তাই ইহকালীন কল্যান ও পরকালীন নাজাতের জন্য সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যানে বিত্তবানদের এগিয়ে আসা দরকার। মাহে রামাদ্বান কুরআন নাযিলের মাস, কুরআন বিজয়ের মাস। এ মাসের প্রতিটি সময় ও ক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। এমাসে প্রতিটি কাজের অধিক সোয়াব হাসিল করা যায়। তাই রামাদ্বান মাস ইবাদতের বসন্ত ও দান খয়রাতের উৎকৃষ্ট সময়। তিনি মাহে রামাদ্বানের শিক্ষায় উজ্জীবিত হয়ে সকলকে মানবতার কল্যানে কাজ করার আহ্বান জানান।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপরে সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে স্থানীয় লালাদিঘীরপাড় এলাকায় রামাদ্বান ফুডপ্যাক উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
কোতোয়ালী পশ্চিম থানা আমীর মাওলানা আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত রামাদ্বান ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- থানা নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সেক্রেটারী পারভেজ আহমদ, জামায়াত নেতা আব্দুল জলিল, দেওয়ান আসকির আলী, আব্দুজ জাহের, মাহমুদ আলম, হাফিজ আব্দুল আলীম, ফয়েজুর রহমান, শাকের আহমদ চৌধুরী ও মোবারক হোসাইন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D