২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৪
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে সোনিয়া ডায়গনিস্টিক সেন্টার নামীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে বৈধ কাগজপত্রাদী প্রদর্শন করতে না পারায় প্রতিষ্ঠানের পরিচালক ও মেয়াদোত্তীর্ণ ঔষধসহ নিয়মবহির্ভূতভাবে ঔষধ বিক্রির দ্বায়ে তাদের ফার্মেসিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
আটককৃত ভুয়া চিকিৎসক ঢাকার মিরপুর শেওরা পাড়া এলাকার মুহিত খানের মেয়ে সাদিয়া আক্তার (৪৩)।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা, গোয়াইনঘাট থানার এসআই এমরুল কবিরসহ পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক বলেন, জাফলংয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে সোনিয়া ডায়গনিস্টিক সেন্টারকে ৫০ হাজার ও ফার্মেসীকে ৫০ হাজারসহ মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ওই ভুয়া ডাক্তারের কর্মরত প্রতিষ্ঠান সোনিয়া ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডা. সাদিয়া চৌধুরী সিম্মি থাকেন মালয়েশিয়া। তার পরিচয় দিয়ে সোনিয়া ডায়াগনস্টিক সেন্টারের ওই ভুয়া চিকিৎসক বিগত ৩ বছর ধরে সাধারণ মানুষের চিকিৎসা দিয়ে প্রতারণা করে আসছেন। অবশেষে বিষয়টি নিশ্চিত হওয়ার পর গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ওই ভুয়া চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ধৃত ভুয়া চিকিৎসক সাদিয়াকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D