১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৭
সিলেটবাসী শেষবারের মতো শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানালো প্রিয় নেতা, বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব সুরঞ্জিত সেনগুপ্তকে। তাঁকে শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকেই নামে জনতার ঢল।
সোমবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সিলেট এসে পৌঁছায়। জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজের নেতৃত্বে সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতাদের একটি প্রতিনিধি দল মরদেহের সাথে সিলেট আসেন।
বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘন্টা সুরঞ্জিতের মরদেহ রাখা হয় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে স্থাপিত অস্থায়ী মঞ্চে।
আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তকে শেষ বিদায় জানানোর জন্য সোমবার সকাল থেকেই শহীদ মিনারে আসতে শুরু করেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা। মানুষের ফুলেল ভালোবাসায় সিক্ত হন প্রয়াত সুরঞ্জিত। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ সকল দল মতের মানুষ ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানান প্রবীন এই রাজনীতিককে। ফুলে ফুলে ঢেকে যায় তার কফিন।
শ্রদ্ধা জ্ঞাপনে আসা মানুষের চলাচল নির্বিঘ্ন করতে জিন্দাবাজার থেকে চৌহাট্টামুখি সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়।
এসময় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতাদের পক্ষে বক্তব্য রাখেন চীফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ শাহবুিদ্দন, অর্থ ও পরিরকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, আহমদ হোসেন, সাংসদ পংকজ দেবনাথ, মজিদ খান, মুহিবুর রহমান মানিক, সাবেক রাষ্ট্রদূত একে আবুল মোমেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদরউদ্দিন আহমদ কামরান, অধ্যাপক রফীকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন প্রমুখ।
পরিবারের সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুরঞ্জিত সেনের একমাত্র পুত্র সৌমেন সেন গুপ্ত।
সিলেটের শ্রদ্ধা জানানোর পর দুপুর ১২টার কিছু পরে হেলিকাপ্টামরযোগে মরদেহ নিয়ে যাওয়া হয় সুরঞ্জিতের নিজ জেলা সুনামগঞ্জে। সেখানে শ্রদ্ধা জানানোর পর মরদেহ যাবে দিরাইয়ে। সেখানেই অত্যষ্ঠিক্রিয়া সম্পন্ন হবে এই প্রবীন নেতার।
রোববার (৫ ফেব্রুয়ারি) ভোর রাত ৪টা ১০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুরঞ্জিত সেনগুপ্ত। এর আগে শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তাঁকে অসুস্থ অবস্থায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D