বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ সিলেটের কাউন্সিল সম্পন্ন

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৪

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ সিলেটের কাউন্সিল সম্পন্ন

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ সিলেট জেলা শাখার কাউন্সিল ও বিভাগীয় চিকিৎসক সম্মেলন-২০২৪ শুক্রবার (৮ মার্চ) সকাল ১০টায় সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ নির্বানা ইন হোটেলে দিনব্যাপী অনুষ্ঠান মালার মাধ্যমে সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ (বাহোপ) সিলেটের আহবায়ক ডাঃ বীরেন্দ্র চন্দ্র দেব এর সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাহোপ কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট লেখক, গবেষক ও হোমিও প্রশিক্ষক ডাঃ শেখ ফারুখ এলাহী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন বাহোপ কেন্দ্রীয় মহাসচিব বিশিষ্ট সংগঠক ডাঃ অঞ্জন কুমার দাস।

সম্মেলন উদ্বোধন করেন বাহোপ মৌলভীবাজারের সভাপতি অধ্যাপক ডাঃ সাদিক আহমদ। স্বাগত বক্তব্য দেন বাহোপ সিলেটের সদস্য সচিব ডাঃ আবুল হাসান চৌধুরী।

শোক প্রস্তাব পেশ করেন বাহোপ সিলেটের যুগ্ম আহবায়ক ডাঃ এ এ এম শিহাব উদ্দিন।

বাহোপ সিলেটের আহবায়ক কমিটির সদস্য ডাঃ শরীফ শাহরিয়ার চৌধুরী, তমালিকা দে ও কংকন আচার্য্য’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যাপক ডাঃ শিব্বির আহমদ শিবলী, বাহোপ কেন্দ্রীয় সহ সভাপতি ডাঃ মোঃ নজরুল ইসলাম খান, বাহোপ কেন্দ্রীয় যুগ্ম-মহা সচিব (সার্বিক) ডাঃ সৈয়দ মোহাম্মদ আলী কাজল, জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ আব্দুল্লাহ আল মুজাহিদ খাঁন।

বক্তব্য রাখেন ডাঃ মোঃ ফরহাদ, ডাঃ মালা রানী দে, ডাঃ কাজী রিয়াজ উদ্দিন, ডাঃ এম,কে খান, ডাঃ গিয়াস উদ্দিন, ডাঃ দিলীপ কুমার দাস, ডাঃ গোপিকা রঞ্জন চক্রবর্তী, ডাঃ জলি রানী চৌধুরী, ডাঃ বিশ্বজিত দাস, ডাঃ রাসেল, ডাঃ আসমা, ডাঃ আাবুল হোসেন, ডাঃ বুশরতুন, ডাঃ মোঃ আবদুল মালিক প্রমুখ।

হোমিওপ্যাথিতে বিশেষ অবদানের জন্য সিলেটের সব জেলা থেকে একজন করে হ্যানমানীয় পদক প্রদান করা হয়। সিলেট থেকে জালালাবাদ হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডাঃ এম বি খান কে মরনোত্তোর পদক, মৌলভীবাজার থেকে ডাঃ মোঃ নুরুজ্জামান ফারুক, সুনামগঞ্জ থেকে ডাঃ ফুলেন্দ্র তালুকদার ও হবিগঞ্জ থেকে ডাঃ মোঃ শাহজাহান খানকে পদক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শেখ ফারুখ এলাহী বলেন, বাহোপ একটি জাতীয় ভিত্তিক প্রাচীন পেশাজীবী সংগঠন। বাংলাদেশে হোমিওপ্যাথির যত অর্জন তার সাথে এ সংগঠনের সম্পৃক্ততা রয়েছে। আমরা সপ্তাহে দুইদিন অনলাইন প্রশিক্ষণের আয়োজন করে থাকি। আগামী জাতীয় বাজেটে আনুপাতিক হারে হোমিও প্রশিক্ষণ, মানোন্নয়নে পর্যাপ্ত অর্থ বরাদ্দ চাই। জতীয় যে কোন সংকট মূহুর্তে আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ দিয়ে ঝাপিয়ে পড়ি। এ সংগঠনের পতাকা তলে সবাইকে শরীক হতে আহবান জানাই। তিনি বলেন, হোমিওপ্যাথি ছাড়া সবার জন্য সুস্বাস্থ্য সম্ভব হবে না। আমি আশাবাদী সকলের মতামতের ভিত্তিতে কাউন্সিলের মাধ্যমে ঘোষিত কমিটি দেশের মধ্যে অন্যতম শক্তিশালী কমিটি কাজ করবে।

দ্বিতীয় পর্বে ‘লক্ষ্মণের প্রকার ভেদ ও মূল্যায়ন’ শীর্ষক বিজ্ঞান সেমিনার পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ শেখ ফারুক এলাহী।

কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ডাঃ বীরেন্দ্র চন্দ্র দেবকে সভাপতি, ডাঃ এ এ এম শিহাব উদ্দিনকে ১ম সহসভাপতি, ডাঃ আবুল হাসান চৌধুরীকে সাধারণ সম্পাদক ও ডাঃ এম কে খানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা শাখা গঠন করা হয়।