শনিবার সিলেটে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ৮ ঘন্টা

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৪

শনিবার সিলেটে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ৮ ঘন্টা

গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেটে ৮ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে জালালাবাদ গ্যাস।

শনিবার (৯ মার্চ) রাত ১০টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত আট ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (৮ মার্চ) প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‌গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার রাত ১০টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ৮ ঘন্টা সিলেট শহর ও তৎসংলগ্ন এলাকায় (দক্ষিণ সুরমা ও ক্যান্টনমেন্ট এলাকা ব্যতীত) গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। কারিগরি কারণে সময়সূচির হ্রাস/বৃদ্ধি হতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।