২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৪
সিলেটের কানাইঘাটে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আখলাক হোসেন নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটায় আহত হয়েছেন আরো ৩ জন।
শুক্রবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চটিগ্রাম জামে মসজিদের পাশে গাজী বোরহান উদ্দিন সড়কে এ ঘটনা ঘটে।
জানা যায়, কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল পুরানফৌদ গ্রামের স্কুল শিক্ষক বদরুল আলম উজ্জ্বলের পুত্র কানাইঘাট সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আখলাক হোসেন (১৮) তার অপর দুই সহপাঠি কামরুল ও ইমন উদ্দিনকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চটিগ্রাম জামে মসজিদের পাশে আসামাত্র অপরদিক থেকে আসা চটিগ্রামের আব্দুল্লাহর মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে দু’টি মোটর সাইকেল দুমড়ে-মোচড়ে গিয়ে মোটর সাইকেল আরোহী ৪ জনই আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় কলেজ শিক্ষার্থী আখলাক হোসেন ও আব্দুল্লাহকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদেরকে আশংকা জনক অবস্থায় চিকিৎসকরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় কলেজ শিক্ষার্থী আলখাক হোসেন মৃত্যুর কোলে ঢলে পড়ে। গুরুতর আহত আব্দুল্লাহ সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সংঘর্ষে দুমড়ে-মোচড়ে যাওয়া মোটর সাইকেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এদিকে মোটর সাইকেল দুর্ঘটনায় জন্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম উজ্জ্বলের পুত্র কলেজ শিক্ষার্থী আখলাক হোসেনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের শান্তনা দিচ্ছেন অনেকে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D