২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৪
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রবাস ফেরত আব্দুল কাইয়ুম (৪৫) নামে এক যুবক খুন হয়েছেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরাম উপজেলার মোগলাবাজার থানাধীন রুস্তমপুর তলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাইযুম (৪৫) সিলাম ইউনিয়নের রুস্তমপুর এলাকার আব্দুল মজিদের ছেলে।
মোগলাবাজার থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত আব্দুল কাইয়ুমের শরীরের বিভিন্ন অংশে ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে কাইয়ুম প্রবাসে ছিলেন। দেশে আসার পর থেকে জায়গা সম্পত্তি নিয়ে একটি পক্ষের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এর সূত্র ধরে হয়তো এই ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান চলছে।
ময়নাতদন্তের জন্য আব্দুল কাইয়ুমের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D