জৈন্তাপুর থেকে ৮৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করলো বিজিবি

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৪

জৈন্তাপুর থেকে ৮৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করলো বিজিবি

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ফরফরা গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে ৮৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে ১৯ বিজিবির লালাখাল বিওপির একটি টহল টিম বিশেষ অভিযান পরিচালনা করে এসব চিনি উদ্ধার করে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নাম প্রকাশে অনিচ্ছুক ১৯ বিজিবির লালাখাল বিওপির ক্যাম্প কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহল টিম দরবস্ত ইউনিয়নের ফরফরা গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে ৮৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে। উদ্ধারকৃত ভারতীয় চিনির বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।