২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৫ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২৪
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে জিরো লাইনে ভারতীয় ট্রাক চাপায় অনন্ত পাল (১০) নামে এক শিশু নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ সুনামগঞ্জে পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে উপজেলা চারাগাঁও শুল্ক ষ্টেশনে ঘটনাটি ঘটেছে।
নিহত অনন্ত পাল উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়ন চারাগাঁও গ্রামের বাসিন্দা উকিল পালের ছেলে ও বাঁশতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী জানায়, শুল্ক ষ্টেশন এলাকা দিয়ে এলসির মাধ্যমে ভারত থেকে কয়লা আমদানি করা হয়। সে কারণে শত শত কয়লা আসে আর সেই কয়লা কাগজ যাচাই বাছাই করার জন্য কাস্টমস কর্তৃপক্ষে দেখানোর জন্য ট্রাকচালক নেমে কাগজ দেখানোর পর ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। এসময় ট্রাক থেকে কয়লা পড়লে স্থানীয় শিশু কিশোররা পড়ে যাওয়া কয়লা সংগ্রহ করে। এসময় ভারতীয় ট্রাক দিয়ে আসা হামিদ ট্রেডার্সের একটি কয়লাবাহী ট্রাকের নিচ থেকে পড়ে যাওয়া কয়লা সংগ্রহ করতে গেলে ভারতীয় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে এক শিশু ঘটনাস্থলেই মারা যায়।
এসময় উত্তেজিত জনতা ট্রাক আটক করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও লাশ উদ্ধার করে বিকলে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ প্রেরণ করে। এই ঘটনায় এলাকা শোকের ছায়া নেমে এসেছে।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন এ-ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই বিষয়ে লিখিত অভিযোগ এখনও পাইনি, তবে বুধবার নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করবে। নিহতের ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D