জৈন্তাপুরে পিকআপের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ৭:৫২ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২৪

জৈন্তাপুরে পিকআপের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় দ্রুতগামী ডিআই পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনটি মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গেছে। এ ঘটনায় ২ মোটরসাইলে আরোহি নিহত ও চারজন আহত হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) রাত পৌনে দশটার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলার মোকামবাড়ী গ্রামের আলা উদ্দিনের ছেলে শিহাব (২২) ও জৈন্তাপুর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর ছেলে ফয়সাল রেজা (১৯)।

আহতরা হলেন মোকামবাড়ী গ্রামের আব্দুল হান্নানের ছেলে পাবেল( ১৯) ও মোকামপুঞ্জি গ্রামের খাট খাঁশিয়ার ছেলে আর্মি খাশিয়া (১৭)। এছাড়াও বাকি আহতদের নাম তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত পৌনে দশ টায় মোকামপুঞ্জিগামী দ্রুত গামী ডিআই পিকআপ (ঢাকা মেট্রো ন-১৫ ২৯৯৯) জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সম্মুখে তিনটি মটর সাইকেলকে সজোরে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

পরে স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাব ও রেজাকে মৃত ঘোষনা করেন। গুরুত্বর তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে যায়।

এদিকে এ ঘটনায় সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় উত্তেজিত জনতা। পরে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও তামাবিল হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম পিপিএম বলেন, এ ঘটনায় ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। বর্তমানে সিলেট-তামাবিল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।