২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২৪
সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীতে সুরমা নদীর তীঁরে চিরশায়ীত ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ্ সামালাল শাহ (রঃ), হযরত আবিদাল শাহ (রহঃ), হযরত রহমত শাহ্(রঃ), হযরত দরিয়া শাহ্(রহঃ) গণের বাৎসরিক তিন দিন ব্যাপী পবিত্র ওরুস শরীফ আজ ৫ মার্চ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে।
প্রতি বছরের মতো এবারো বাংলা মাসের ২০,২১,ও ২২ ফাল্গুন, ৫,৬,৭ মার্চ, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ওরুস শরীফ অনুষ্টিত হবে। উরুসের প্রথম দিন ২০ ফাল্গুন ৫ মার্চ মঙ্গলবার বাদ ফজর হতে খতমে কোরআন শরীফ পাঠ, বাদ এশা মিলাদ শরীফ ও দোয়ার পর জীকির আজকার ।
২য় দিন ২১ ফাল্গুন ৬ মার্চ বুধবার বাদ ফজর হতে খতমে কোরআন শরীফ, সকাল ১০ টা হতে মাজারে গিলাপ দেওয়া। বাদ এশা মিলাদ শরীফ ও দোয়ার পর জীকির আজকার। ৩য় দিন ২২ ফাল্গুন ৭ মার্চ বৃহস্পতিবার রাত ৪ টার পর আখেরী মোনাজাত, বাদ ফজর নিয়াজ বিতরণের মাধ্যমে উরুসের সমাপ্তি হবে। পবিত্র ওরুসে ধর্ম-বর্ণ নির্বিশেষে ভক্তবৃন্দের উপস্থিতি কামনা করেছেন মাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। প্রেস-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D