হবিগঞ্জে হাওড় থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৪

হবিগঞ্জে হাওড় থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

হবিগঞ্জের সদর উপজেলায় অজ্ঞাত পরিচয় এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ মার্চ) বিকেলে উপজেলার পইল ইউনিয়নের গাতাবের হাওড় থেকে ওই যুবকের লাশ উদ্ধারের পর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের গলায় রশি প্যাঁচানো ছিল; ঘটনাটি রহস্যজনক বলে জানান হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব।

জানা গেছে, বিকেলে আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের লাশ সদর উপজেলার পইল ইউনিয়নের গাতাবের হাওড়ে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ওই যুবকের পরনে কালো রঙের হুডি ও প্যান্ট ছিল এবং গলায় রশি প্যাঁচানো ছিল।

ওসি অজয় চন্দ্র দেব বলেন, যেহেতু লাশটি বস্তাবন্দি এবং গলায় রশি প্যাঁচানো অবস্থায় ছিল তাই ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট