অবঃ পুলিশ পরিদর্শক আব্দুল মোতালেবের ইন্তেকাল

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২৪

অবঃ পুলিশ পরিদর্শক আব্দুল মোতালেবের ইন্তেকাল

সিলেট নগরীর শিবগঞ্জ লামাপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল মোতালেব খান পিপিএম বার গত বুধবার সন্ধ্যা ৭টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে যান।
২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ জোহর বিয়ানীবাজার উপজেলার ১নং আলীনগর ইউনিয়নের উত্তরভাগ নছিরখালী জামে মসজিদে নামাজে জানাযা শেষে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় ইমামতি করেন শায়েখ মাওলানা ইসহাক আল মাদানী।
পরে তাকে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ সুমন কুমার দাশের নেতৃত্বে আলী নগর ইউনিয়ন বিট পুলিশ অফিসার এসআই মোফাখারুল ইসলাম সহ একদল পুলিশ রাষ্ট্রীয় সালাম প্রদান করেন।
নামাজে জানাজায় উপস্থিত ছিলেন সিলেট ইবনে সিনা হাসপাতালের পরিচালক মাওলানা হাবিবুর রহমান, ১নং আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও দুবাগ স্কুল এন্ড কলেজের সভাপতি নাজিম উদ্দিন, এডিশনাল পুলিশ সুপার সামসুদ্দিন বাহার, অবসরপ্রাপ্ত এডিশনাল পুলিশ সুপার নজরুল ইসলাম চৌধুরী, এডভোকেট মিনহাজ উদ্দিন খান, সাংবাদিক রুহুল ইসলাম মিঠু, আহমদুর রহমান খান হিমু, মাওলানা আবুল কাসেম চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ নেতা ছালেহ আহমদ, এডভোকেট মুসলেহ উদ্দিন, গোলাপগঞ্জ সদরের সাবেক ইউপি চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, শিক্ষাবিদ জিয়াউল বারী চৌধুরী সায়নু, মাকসুদুর রহমান খান আকবর।
অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল মোতালেব খান পিপিএম বার এর মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট