২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে ৪ নারী পুরুষকে আটক করা হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে নগরীর কদমতলীর কয়েস আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সাধনপুর গ্রামের মো. গিয়াজ উদ্দিনের ছেলে মো. সাহাব উদ্দিন সাজু (৩১), সিলেটের ওসমানীনগর উপজেলার পূর্ব তাজপুর গ্রামের আজেদ আলীর ছেলে মো. নয়ন মিয়া (২৮), একই উপজেলার গোয়ালাবাজার তাজপুর এলাকার রফিক মিয়ার স্ত্রী ঝুমা বেগম (২৭) ও গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার বৈকুন্ঠপুর গ্রামের সুরুষ গুপ্ত’র মেয়ে পপি গুপ্ত (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমার কদমতলীতে কয়েস আবাসিক হোটেলে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে দুই নারী এবং হোটেলের দুই কর্মচারীকে আটক করা হয়।
পরে তাদের বিরুদ্ধে এসএমপির দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D