২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
সিলেটে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে।
৫ দফা দাবিতে বুধবার সকাল থেকে ধর্মঘট ডেকেছিল সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল পৌনে চারটায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক শেষে ধর্মঘট তুলে নেওয়ার ঘোষনা দেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।
এর আগে বেলা আড়াইটার দিকে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সঙ্গে বৈঠক শুরু করেন পরিবহন শ্রমিক ঐক্যপরিষদ নেতৃবৃন্দ। পরে বৈঠকে অংশ নেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
বৈঠকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী ১১ মার্চের মধ্যে পরিবহন শ্রমিকদের ৫ দফা নিয়ে বৈঠক করবেন। এবং তাদের যৌক্তিক দাবিগুলো সমাধানে কাজ করবেন।
গ্যাসের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, আগামী রমজান মাস পর্যন্ত সিলেটে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে। রমজানের পর সিসিক মেয়র দায়িত্ব নিয়ে গ্যাস লিমিট বাড়ানোর চেষ্টা করবেন। এছাড়া সিএনজির মামলার বিষয়ে বুধবার রাত আটটার পর সিলেট সিটি করপোরেশনে মেয়রের সাথে বৈঠকে বসবেন পরিবহন শ্রমিকরা।
হঠাৎ করে ডাকা পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে পড়েছিলেন যাত্রীসাধারণ। সমস্যায় পড়েছিলেন এসএসসি ও সমমান পরীক্ষার্থীরা।
পরিবহন শ্রমিকদের দাবিগুলোর মধ্যে ছিল সিলেটের সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট দূর করা, রাজনৈতিক বিভিন্ন মামলায় আটক শ্রমিকদের মুক্তি এবং ২০২১ সালে চৌহাট্টায় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলা প্রত্যাহার করা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D