বাহুবলে অটোরিকশা উল্টে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৪

বাহুবলে অটোরিকশা উল্টে গৃহবধূর মৃত্যু

হবিগঞ্জের বাহুবল উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে এক গৃহবধূ নিহত হয়েছেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে প্রাণহানীর এ ঘটনা ঘটে।

নিহত বাহারফুল নেছা (৪০) বাহুবল উপজেলার পশ্চিম রুপশংকর গ্রামের তৈয়ব আলীর স্ত্রী।

পুলিশ জানায়, রাতে একটি দ্রুতগতির সিএনজি চালিত অটোরিকশা বাহুবলের তিতারকোনা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাহারফুল নেছা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট