বিশ্বম্ভরপুরে ছুরিকাঘাতে যুবক খুন, ঘাতক গ্রেপ্তার

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৪

বিশ্বম্ভরপুরে ছুরিকাঘাতে যুবক খুন, ঘাতক গ্রেপ্তার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের পেরিনগরে পুকুর থেকে হাঁসের পাল তাড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রঞ্জিত দাস (২৫) নামের এক যুবক খুন হয়েছেন। তিনি গ্রামের জয় কুমার দাসের ছেলে ও স্থানীয় একটি ইটখলার শ্রমিক।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানায়, শনিবার দুপুরে নিজের পুকুর থেকে হাঁসের পাল তাড়িয়ে দিচ্ছিলেন রঞ্জিত দাস। এ নিয়ে হাঁসের মালিক প্রতিবেশী অধীর দাসের ছেলে অজিত দাসের সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এসময় অজিত দাস ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ছুরি দিয়ে রঞ্জিত দাসের পেটে ঘাই দিলে ঘটনাস্থলেই মারা যান রঞ্জিত দাস। এসময় স্থানীয়দের শোরগোলে পালিয়ে যায় ঘাতক অজিত দাস।

খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এই ঘটনায় অভিযান চালিয়ে ঘাতক অজিত দাসকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্বম্ভপুর থানার ওসি শ্যামল বণিক।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট