২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৭
তিনি বলেন, সিলেটের মদনমোহন বিশ্ববিদ্যালয় ছাত্রদল অতীতের সকল কর্মসূচিতে রাজপথে সাহসী ভূমিকা রেখে আসছে। দেশের গণতন্ত্র মুক্তির সংগ্রামে অতীতের ন্যায় আগামীতেও সাহসী ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শনিবার (০৪ ফেব্র“য়ারি) নবগঠিত মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটিকে স্বাগত ও কেন্দ্রীয় এবং স্থানীয় নেতা কর্মীদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবিতে কলেজ ছাত্রদল আয়োজিত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মিছিলটি কলেজ ক্যাম্পস থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজার পয়েন্টে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
নবগঠিত কমিটির আহবায়ক এস এম সেফুলের সভাপতিত্বে ও কলেজ ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম পারভেজ এবং সাকিবুজ্জামান সাকিবের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ সাবেক সভাপতি দেওয়ান আরাফাত চৌধুরী জাকির, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য সাঈদ মাহমুদ অদুদ, গাজী মিল্টন, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য ও কলেজ ছাত্রদল নেতা জাবেদ হোসেন, আবুল হাসনাত শিমু, মহানগর ছাত্রদল নেতা আজাদ রহমান, কাজী ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সাওন আহমদ ইমরান, শাহরিয়ার খান সাহেদ, আব্দুল মুমিন, আবু সাঈদ শামীম।
আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদল নেতা নজরুল ইসলাম, রিপন আহমদ, শেখ সায়েম আহমদ, অপু ঘোষ. হাফিজুর রহমান মুন্না, ইফতেখার হাসান, ইসলামুল হক মিছলু, ফয়সল আহমদ, ডালিম আহমদ, জাহাঙ্গীর আলম, মাহবুবুর রহমান, কামরুল ইসলাম, শাহান আল মাহমুদ খান, ইবন আহমদ, সায়েম আহমদ, রাজেদ হোসেন, সুহেল আহমদ, কয়েস আহমদ, আবুল হাসান, ফাহিম আহমদ, সাদ্দাম আহমদ, সাজু আহমদ, সায়েক আহমদ, আকাশ আহমদ, মাঈনুদ্দিন, জামিল আহমদ, আলখাছ আহমদ, আরমান আহমদ, রিপন আহমদ, জনি আহমেদ, হাসান আহমদ, আল-আমিন, সৌরভ প্রমুখ।
বক্তারা সমাবেশ থেকে মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ লোকমান ও সিনিয়র সহ-সভাপতি মাহফুজুল করিম জেহিন সহ সকল নেতা কর্মীদের উপর থেকে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের দাবী এবং কারাগারে আটক সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D