২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
নিদনপুর সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সদ্য বিদায়ী প্রধান শিক্ষক মনিকা দাস এর অবসর জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
গত ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির সভাপতি রোটারিয়ান মোঃ আলাল উদ্দিন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ সাদেক হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জামাল হোসেন, বিয়ানীবাজার পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ এনাম হোসেন, এম ফিল গবেষক ও প্রভাষক আব্দুস সামাদ আজাদ, ফেনগ্রাম-চন্দগ্রাম-বাগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি সুলেমান আহমদ, লিটল বাডস কিন্ডার গার্টেন উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ অলক বৈদ্য, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অর্চনা চক্রবর্তী, মাস্টার ফখর উদ্দিন, অভিভাবক কমিটির সহ-সভাপতি মইন উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য ছফর উদ্দিন, পুলক শর্মা, কুলসুমা হোসেন, ফাহিমা আক্তার লাবনী, অভিভাবক কমিটির সদস্য ফারুক উদ্দিন, নাসরিন সুলতানা, সাফিয়া বেগম রুমি. বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিপা বেগম, জাহেদা বেগম, নীলিমা রানী দাস, রূপালী রানী দাস তুলি, সাংবাদিক সামিয়ান আহমদ, লোকমান হোসেন এবং বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এছাড়াও ম্যানেজিং কমিটি ও অভিভাবক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
বিদায়ী প্রধান শিক্ষক মনিকা দাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, দীর্ঘ ১৭ বছর এ বিদ্যালয়ে শিক্ষকতা করেছি, এ এলাকার সকলের সহযোগিতা পেয়েছি। এই স্কুল আমার প্রাণ, এখানের স্মৃতি আমাকে জড়িয়ে রেখেছে। আজ এমন আয়োজনে মুগ্ধ হয়েছি। স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ সাদেক হাসান। মানপত্র পাঠ করেন অত্র বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মোঃ তামিম হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষক মনিকা দাস এর স্মৃতি চারণ করে তাঁর কর্মময় জীবনের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের শিক্ষা জীবন নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
ম্যানেজিং কমিটির সভাপতি রোটারিয়ান মোঃ আলাল উদ্দিন বলেন, বিদায়ী শিক্ষক মনিকা দাস আমাদের ছেড়ে বিদ্যালয় থেকে অবসরে যাচ্ছেন এটি আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তার কর্মময় জীবনের প্রশংসা করে দীর্ঘায়ু ও অবসর জীবনের সুস্থতা কামনা করেন।
শেষে বিদায়ী শিক্ষক মনিকা দাসকে সম্মাননা স্মারক, মানপত্র ও বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করেন ম্যানেজিং কমিটি ও অভিভাবক কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D